বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

সিনেমায় রোমান্টিক দৃশ্যে অভিনয় করবেন না শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শাহরুখ খানকে বলা হয় বলিউডের কিং অফ রোম্যান্স। একের পর এক সুপারহিট সিনেমা আলো দেখেছে যার হাত ধরে। সেই শাহরুখই কি না ভবিষ্যতে আর কোনো রোমান্টিক সিনেমায় কাজ করবেন না!

ভক্তদের জন্য খবরটা অবাক করার মতো হলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন খোদ কিং খান নিজেই। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ। 


সেখানে করণ জোহর বলিউড বাদশাহকে উদ্দেশ্য করে বলেন, “শাহরুখ চিরকালের ‘জওয়ান’, “প্রেমের গল্পে চিরকাল অভিনয় করতে পারবেন তিনি।” এর উত্তরে শাহরুখ বলেন, ‘আমি জানি না রোমান্টিক সিনেমায় অভিনয় আর করবো কিনা। এখন কমবয়সীদের এসব করতে দিন।’

শাহরুখের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুই সিনেমা ‘জওয়ান’ ও ‘পাঠান’-এও রোমান্টিক গল্পের অবতার কমই ছিল। বরং রোম্যান্স কিং খ্যত শাহরুখ নিজের খোলস ছেড়ে অ্যাকশন মেজাজে হাজির হয়েছেন পর্দায় ভক্তদের সামনে। দুই ছবিই ব্যাপক হিট হয়েছে বক্স অফিসে। ভেঙেছে পূর্বের সকল রেকর্ড। 

আরো পড়ুন : এবার একজোট হচ্ছেন শাহরুখ-সালমান-হৃত্বিক

ভক্তরা যে শাহরুখের এমন অবতারকে দারুণভাবে গ্রহণ করেছেন তারই প্রমাণ এই দুই সিনেমা। ফলে শাহরুখও হয়তো এখন ভেবেছেন, ভবিষ্যতে এমন সকল গল্পের সিনেমাতেই বেশি কাজ করবেন তিনি। 

এদিকে শাহরুখকে আগামীতে দেখা যাবে রাজকুমার হিরানির ‘ডাংকি’ ছবিতে। সিনেমায় বলিউড বাদশাহ হাজির হবেন কোন রূপে সেই উত্তর মিলবে ২২ ডিসেম্বর ‘ডাংকি’ মুক্তির পর।

এস/ আই.কে.জে/

শাহরুখ খান বরিউড সুপারস্ট্যার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250