বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সাফের সেরা গোলরক্ষক বাংলাদেশের জিকো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো - ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেও ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। ১৪ বছর পর সেমিতে উঠেও কুয়েত বাধা টপকাতে পারেনি জামাল ভূঁইয়ারা। ফাইনালে খেলার স্বপ্ন পূরণ না হলেও ব্যক্তিগত একটি অর্জন সঙ্গী হয়েছে বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। এবারের সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তিনি। 

টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা গোলরক্ষকের এই স্বীকৃতি পান জিকো। সেমি শেষে বাংলাদেশ দল দেশে ফিরে আসায় মঞ্চে সশরীরে উপস্থিত থাকতে পারেননি বাংলাদেশ দলের গোলরক্ষক। তাই জিকোর পক্ষ থেকে স্মারক পুরস্কার গ্রহণ করেছেন সাফের কম্পিটিশন ম্যানেজার আসিফ। তিনি বাংলাদেশে এসে জিকোকে সেটি বুঝিয়ে দেবেন।


সাফের সেরা গোলরক্ষক জিকো - ছবি: সংগৃহীত

সেরা গোলরক্ষক হওয়ার পর কাল রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে আনিসুর রহমান লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক।' 

এরপর সেই পোস্টের মন্তব্যে আনিসুর রহমান লিখেছেন, 'তাদেরকে বলে দিয়েন সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক আপনাদের জিকো।'

আরো পড়ুন:চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের মহড়া

সাফে বাংলাদেশের খেলা চারটি ম্যাচেই দুর্দান্ত খেলেছেন জিকো। বেশ কয়েকটি অসাধারণ সেইভ করে দলকে বাঁচিয়েছেন গোল হজম করা থেকে। তার কল্যাণেই মূলত রক্ষণভাগ নির্ভার হয়ে খেলতে পেরেছে।

এম/  


সাফ সেরা গোলরক্ষক জিকো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250