শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে

সত্যিই যেন বাবাই সোনা, তুমি আমার স্বর্গ থেকে বাবার পাঠানো উপহার

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

প্রিয় জিউস,

বাবাই আমার! তোমাকে লেখা এটি আমার তৃতীয় চিঠি। তোমাকে বলেছিলাম আমি নিয়মিত তোমাকে চিঠি লিখব। দেখলে তো আমি কিন্তু কথা দিয়ে কথা রাখি। আজকে আমি তোমাকে আমার দেখা অদ্ভূত সুন্দর একটা স্বপ্নের কথা লিখবো।

যখন তুমি আমার শরীরে, তোমাকে ধারণ করার এক মাসের মধ্যেই আমি এই স্বপ্নটা দেখলাম দেখলাম আমাদের বাসার আমরা যে ঘরে থাকি, সে ঘর যেন একটা স্বর্গের বাগান। আমি সেই বাগানে হেঁটে বেড়াচ্ছি আর সাদা সাদা ফুলের ঘ্রাণে আমি যেন পাগল হয়ে যাচ্ছি। কত সুন্দর সেই ফুলগুলো। চারদিকে ফুলের সুবাস। 

আমি ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছি, আর আমাকে যেন সবাই ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। এমন সময় তোমার বাবা আমাকে দূর থেকে হাসি মুখে ডেকে বলছে, তোমার জন্য উপহার এসেছে স্বর্গ থেকে তোমার বাবা পাঠিয়েছে। চিটাগাং বন্দর হয়ে ঢাকায় এসেছে।  

আমি খুশি হয়ে দৌড় দিয়ে গিয়ে বললাম, আমার বাবা পাঠিয়েছে, আমার বাবা স্বর্গ থেকে এই উপহার পাঠিয়েছেন। প্যাকেট খোল, তাড়াতাড়ি প্যাকেট খোল। তোমার বাবা সেই প্যাকেট খুলতে লাগলো। প্যাকেটের ভিতর প্যাকেট, তার ভিতরে আরেকটি প্যাকেট। সেই প্যকেট থেকে বের করলো একটা ছোট বুদ্ধ মূর্তিমূর্তিটায় আমি হাত বোলাতে লাগলাম, আর বলতে লাগলাম আমার বাবার দেওয়া উপহার!

সত্যিই যেন বাবাই সোনা, তুমি আমার স্বর্গ থেকে বাবার পাঠানো উপহার। তোমার শান্ত, সৌম্য, বিবেকবোধ, অহিংস নীতি জাগ্রত থাকুক তোমার মননে আমৃত্যু। বড় হও।

——ইতি

তোমার মা

তাপসী

আরো পড়ুন : প্রিয় সন্তানেরা, তোমরা আমার শক্তির উৎস —ইতি মামনি

এস/ আই.কে.জে/

চিঠি প্রিয় জিউস তোমার মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250