রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

শুটিংয়ে শাহরুখের সঙ্গে রোম্যান্স করে কেঁদে ফেলতেন রানি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

রোম্যান্স কিং খ্যাত শাহরুখ খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি একবার কেঁদে ফেলেছিলেন রানি। নিজের সেই অভিজ্ঞতাই জানিয়েছেন সিনেমায় কাজ করার বেশ কয়েক বছর পর। 

বলিউড তারকাদের শুটিংয়ে প্রায়সময়েই দেশের বাহিরে যেতে হয়। কখনো কখনো ইউরোপের কনকনে ঠান্ডার মাঝেও তাদেরকে কাজ করতে হয়। এমনই এক ঘটনা ঘটেছিল ‘কাভি আলভিদা না ক্যাহেনা’র শুটিং সেটে। মাইনাস ১৪ ডিগ্রিতে হয়েছিল সিনেমার শুটিং। যেখানে একটি গানের দৃশ্যে পাতলা শাড়িতে শাহরুখের সঙ্গে রোম্যান্স করেছিলেন রানি। 

প্রচণ্ড পরিমাণের সেই ঠান্ডা সহ্য করতে পারেননি অভিনেত্রী। কিন্তু শুট শেষ না করারও উপায় ছিল না। কোনোমতে প্রতিটা শট শেষ করেই গাড়িতে চলে যেতেন রানি। সেখানেই কাঁদতেন তিনি।  

আরো পড়ুন: বছরের শুরুতেই প্রেমিকের ঠোঁটে ডুব গায়িকা অনন্যার

সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে রানি বলেন, ‘আমি একটা লাল রঙের শাড়ি পরেছিলাম। ঠান্ডায় জমে যাচ্ছিলাম। হাঁটার মতো অবস্থাতেও ছিলাম না। প্রতিটা শট শেষে আয়ান আমাকে গাড়ি পর্যন্ত নিয়ে যেতেন। সেখানে গিয়ে কাঁদতাম।’

শুধু রানিই নয়, বরফের দেশে শুটিংয়ে গিয়ে এমন অভিজ্ঞতা হয়েছে বলিউডের অনেক তারকার। শুধু গল্পের তাগিদে সেই কষ্ট সহ্য করে অভিনয় করে গেছেন তারা। 

শাহরুখের সঙ্গে রানি মুখোপাধ্যায় ‘কাভি আলভিদা না ক্যাহেনা’র যে গানটির দৃশ্য বরফের দেশে ধারণ করেছিলেন, সেই গান পরে হিট হয়েছিল বলিউডে। ভক্তদেরও কণ্ঠে শোনা গেছে এই সিনেমার একাধিক গান।

এসি/ আই. কে. জে/ 


শাহরুখ শুটিং রানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250