বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

শীতে মোজার দুর্গন্ধ থেকে মুক্তির উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

শীতকাল চলে এসেছে। এ সময়ে মোজা পরলে অনেকের পায়ে দুর্গন্ধ হয়। কর্মস্থলে পাশে বসে থাকা সহকর্মী আপনার পায়ের দুর্গন্ধে বিরক্ত হতে পারেন। এ কারণে অনেক সময় আপনাকে লজ্জায় পড়তে হয়। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরেও এই সমস্যায় পড়েন কেউ কেউ।

পায়ে থাকা ঘামের সঙ্গে মোজার ব্যাক্টেরিয়া মিশে তৈরি হয় বাজে দুর্গন্ধ। এ ছাড়া কোনো ফাঙ্গাল ইনফেকশন হলে, ডায়াবেটিস কিংবা থাইরয়েডের মতো রোগ থাকলে পায়ে দুর্গন্ধ হতে পারে। ডায়াবেটিস ও কিডনির অসুখ হলে ভিনেগারের মতো গন্ধ বের হয় পা থেকে। চলুন জেনে নিই, কীভাবে এই দুর্গন্ধের হাত থেকে রেহাই পাওয়া যায়-

১) ঘামের গন্ধ থেকে বাঁচতে সুতি কাপড়ের মোজা ব্যবহার করুন। সিনথেটিক মোজা পরলে ঘাম বেশি হয়, সমস্যা আরও বাড়ে।

২) ডায়েটে পরিবর্তন আনুন। খুব মশলাদার খাবার বিপাকক্রিয়াকে প্রভাবিত করে। ঘন ঘন বদহজম হলেও ঘামে বাজে গন্ধ হয়।

আরো পড়ুন : বর্ষায় ভেজা কাপড়ের দুর্গন্ধ দূর করার সহজ কৌশল

৩) চা-কফির নেশা থাকলে এড়িয়ে চলুন। যেকোনো উত্তেজক পানীয় শরীরে হরমোন নির্গমনে সাহায্য করে। ফলে শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়। তাতে স্নায়ু উত্তেজিত হয়ে সহজেই ঘাম হয়।

৪) জুতা মাঝেমাঝে রোদে দিন। এর ভেতরে আলো-বাতাস পৌঁছালে ছত্রাক, ক্ষতিকারক ব্যাক্টেরিয়ার প্রকোপ কমে। একই মোজা পর পর দু’দিন পরবেন না।

৫) প্রতিদিন সময় করে হালকা গরম পানিতে একটু লবণ মিশিয়ে পা ডুবিয়ে রাখুন ১০-১৫ মিনিট। লবণ ছত্রাক দূর করতে সাহায্য করে। ফলে পা ঘামার সমস্যাকে কমিয়ে দেয় অনেকটা। একটু সময়সাপেক্ষ হলেও পা ঘামার সমস্যা থেকে রেহাই পেতে লবণ-পানি খুব কাজে দেয়।

এস/

উপায় শীত পায়ের দুর্গন্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250