বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

শিগগিরই ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এনামুল কাদের খান।

তিনি জানান, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছি। অনুমতি পেলেই আমরা দ্রুত সময়ের মধ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করব। মন্ত্রণালয়ের অনুমতি যখন পাওয়া যাবে, তখনই আমরা বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করব।

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিছু বিষয়ের একই কোড রয়েছে ও কিছু বিষয়ে অস্পষ্টতা ছিল, যা আগের নিবন্ধনের নিয়োগে জটিলতা তৈরি করেছিল। এসব বিষয় সমাধানের কাজ শেষ করা হয়েছে। এখন দ্রুতই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খান জানান, পরীক্ষা পরিবর্তনের কাজ অত্যন্ত জটিল। এটি করতে বিধিমালা পরিবর্তন করতে হয়। তাই পরীক্ষাপদ্ধতি পরিবর্তন হচ্ছে না।

ওআ/

শিক্ষক নিবন্ধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250