রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

শাকিরার ঢংয়ে নেচে ভাইরাল তামান্না ভাটিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ১৩ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত মানেই অ্যাকশন ভরপুর। তার আসন্ন সিনেমা ‘জেলার’ এর গান কাভাল্লার প্রমো মুক্তি পেতেই ঝড় উঠেছে সামাজিকমাধ্যমে। কোঁকড়া চুলে লাস্যময়ী তামান্না ভাটিয়ার ডান্সস্টেপ এখন ভাইরাল। 

এসবের মাঝেই একজন শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানের সঙ্গে সিংক করাল কাভাল্লাকে! তিনি তামান্নার নতুন নামকরণ করেছেন ‘ইন্ডিয়ান শাকিরা’, এই ভিডিও চোখে পড়েছে তামান্নারও। যা দেখে প্রতিক্রিয়া জানাতে ভোলেননি অভিনেত্রী। তিনি টুইট করে বলেছেন, ‘মানতেই হবে, এই সিংক বেশ ভালো।’ এই গানে কালারফুল থাইস্লিট স্কার্ট পরে নাচতে দেখা গেছে জনপ্রিয় এই অভিনেত্রীকে তামান্নাকে। গানের একটি অংশে হুক স্টেপে অভিনেত্রীর সঙ্গে নিজস্ব ভঙ্গিতে পা মিলিয়েছেন রজনীকান্ত।

আরো পড়ুন: করণ জোহর কেন আলিয়ার কাছে ক্ষমা চাইলেন?

এদিকে একফ্রেমে তামান্না এবং রজনীকান্তকে দেখে বয়সের ফারাক নিয়ে কটাক্ষ করেছেন অনেকেই। সমালোচকরা রজনীকান্তকে বয়স নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। টুইটে এক ব্যক্তি জানিয়েছেন, অনেকেই মনে করেছেন অভিনেতা এবার বয়সের সঙ্গে মানানসই চরিত্রেই শুধু অভিনয় করা উচিত। অনেকেই আবার কটাক্ষ করেছেন তামান্নার সঙ্গে তার চল্লিশ বছরের ফারাক নিয়ে।

নেলসন দিলীপকুমারের পরিচালনায় ‘জেলার’ সিনেমায় অভিনয় করছেন রাম্যা কৃষ্ণন, শিব রাজকুমার ও মোহনলাল। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ১০ আগস্ট।

এসি/


শাকিরা তামান্না ভাটিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250