মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

লাসকে হারিয়ে লিগে পিএসজির প্রথম জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৭ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

পার্ক দে প্রিন্সেসে লাসকে ৩-১ গোলে হারিয়ে লিগে নিজেদের প্রথম জয় নিশ্চিত করেছে পিএসজি। এ জয়ে অবশ্য কিলিয়ান এমবাপ্পের অবদান কম নয়। জোড়া গোল করে দলকে এগিয়ে দিয়েছেন তিনি। 

গত ম্যাচে এমবাপ্পেকে বদলি খেলোয়াড় হিসেবে খেলানো হয়েছিল। তবে কোচ লুইস এনরিকে বোধহয় বুঝতে পেরেছেন, এমবাপ্পের মতো খেলোয়াড়দের বদলি হিসেবে খেলানোটা সঠিক সিদ্ধান্ত নয়। আজ আর তাই সেই ভুল করেননি পিএসজি কোচ। পার্ক দে প্রিন্সেসে লাসের বিপক্ষে ম্যাচের প্রথম বাঁশি থেকেই তাই মাঠে দেখা গেল এমবাপ্পেকে।

ফরাসি ফরোয়ার্ড হতাশ করেননি কোচকে। করেছেন জোড়া গোল, খেলেছেন দারুণ। পিএসজি অবশ্য ম্যাচে এগিয়ে গিয়েছিল এমবাপ্পের দুই গোলের আগেই মার্কো আসেনসিওর গোলে। শেষ পর্যন্ত লাসের বিপক্ষে ম্যাচটা লুইস এনরিকের দল জিতেছে ৩-১ গোলে।

নতুন মৌসুমে তিন ম্যাচ খেলে পিএসজির এটাই প্রথম জয়। লাসের বিপক্ষে ড্রয়ের আগে এনরিকের দল লোরিয়াঁর বিপক্ষেও গোলশূন্য ড্র করে শুরু করেছিল মৌসুম। 

গত মৌসুমের রানার্স আপ লাস এই মৌসুমে এখনো জয়হীন, দুটি হারের সঙ্গে একটি ড্র। আজ বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে অতিথি হয়ে গিয়ে অবশ্য খুব খারাপ খেলেনি লাস। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি, যেটা পিএসজি পেরেছে।  ম্যাচটা লাসের হাত থেকে বেরিয়ে গিয়েছিল পিএসজির দ্বিতীয় গোলের পরই। তবে দলের হয়ে তৃতীয় ও ম্যাচে নিজের দ্বিতীয় গোলটা করে এমবাপ্পে লাসের সব আশা শেষ করে দেন। 

এম.এস.এইচ/ 

পিএসজি কিলিয়ান এমবাপ্পে লাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250