বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল

রাতে মাঠে নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের দ্বিতীয় সফল দল ব্রাজিল। তারা সর্বমোট ৫ বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। ষষ্ঠ শিরোপার লক্ষ্য নিয়ে রোববার (২১ মে) ইতালির মুখোমুখি হবে সেলেসাও যুবারা।

ব্রাজিল বনাম ইতালির ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ৩টায়। ম্যাচের ভেন্যু আর্জেন্টিনার এস্তাদিও মালভিনাস স্টেডিয়াম। টুর্নামেন্ট আর্জেন্টিনায় বিধায় নিশ্চিতভাবেই কিছুটা সুবিধা পাবে ব্রাজিলের যুবারা। কেননা পার্শ্ববর্তী দেশ হওয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার কন্ডিশন প্রায় একই।

ব্রাজিল-ইতালির পাশাপাশি এদিন মাঠে নামবে আরও ৬টি দল। রাত ১২টায় নাইজেরিয়ার বিপক্ষে ডমিনিক রিপাবলিক ও একই সময়ে কলম্বিয়ার মুখোমুখি হবে ইসরাইল। রাত ৩টায় আরেক ম্যাচে সেনেগালের প্রতিপক্ষ জাপান।

আরো পড়ুন: ২৪৮ দিন শীর্ষে থেকেও শিরোপা জিততে না পারার যন্ত্রণায় পুড়ছে আর্সেনাল

প্রসঙ্গত, ৬ কনফেডারেশন থেকে ২৪ দল নিয়ে শুরু হয়েছে এ আসর। ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্বে লড়াই করছে। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল যাবে নকআউট পর্বে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

এম/


 

রাত মাঠ ব্রাজিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250