বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি শুরু সোমবার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ভর্তুকি মূল্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি আজ রোববার থেকে সারাদেশের মতো রাজশাহীতেও শুরু হওয়ার কথা ছিল। তবে ডিলাররা চাল উঠাতে না পারায় রোববার পণ্য বিক্রি শুরু করা যায়নি। সোমবার থেকে রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে।

টিসিবির রাজশাহী কার্যালয়ের অফিস প্রধান শহিদুল ইসলাম রোববার সকালে সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:এক পোয়া মাছ বিক্রি হলো সোয়া ৯ লাখে

তিনি জানান, আজ রোববার থেকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি ডাল ও ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল বিক্রি হওয়ার কথা ছিল। রাজশাহীর ৯টি স্থানে এসব পন্য বিক্রির জন্য ডিলাররা শনিবার ডাল ও তেল তুলেছেন। তবে চাল উঠাতে পারেননি। এ কারণে আজ থেকে বিক্রি শুরু করা যায়নি। আগামীকাল সোমবার থেকে পণ্য বিক্রি শুরু হবে।

এম/


রাজশাহী টিসিবি পণ্য বিক্রি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250