বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন *** ‘৮ বছর টিকা দেওয়া হয়নি’—স্বাস্থ্যমন্ত্রীর দাবি কতটা সত্য, বাস্তব চিত্র কী বলছে *** সিরাজগঞ্জে জ্বালানি নিতে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক, ১ এপ্রিল থেকে কার্যকর

রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ (৪ নভেম্বর) ফের দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সব নিবন্ধিত দলকে চিঠি দিয়েছে সংস্থাটি।

৪৪টি নিবন্ধিত দলের মধ্যে আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগসহ ২২টি দলকে নিয়ে সংলাপে বসেছে ইসি। একজন প্রতিনিধি নিয়ে আওয়ামী লীগের পক্ষে সংলাপে অংশ নিচ্ছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান।

আরো পড়ুন: সর্বশেষ ব্যক্তিটি আন্দোলনের নেতৃত্ব দিবে: রিজভী

বিএনপিসহ ২২টি দলকে নিয়ে বিকেলে আলোচনায় বসতে চায় ইসি। তবে বিএনপির মহাসচিব ও দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কারো হাতে চিঠি পৌঁছে দেওয়া যায়নি। ফলে সংলাপে বিএনপির অংশ নেওয়া অনিশ্চিত।

এদিকে গত ২৮ অক্টোবর সংঘর্ষে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর দলের নেতাদের বিরুদ্ধে অন্তত ৪২টি মামলার খবর পাওয়া গেছে।

এসব মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ বেশ কিছু নেতা গ্রেফতার হয়ে কারাগারে।

দলটির সিনিয়র নেতাদের বাসায় বাসায় তল্লাশি চলছে। দলটির পল্টন কার্যালয় ঘেরাও করে রেখেছে পুলিশ

এসি/ওআ


ইসি রাজনৈতিক দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250