মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

রাজকীয় তেহারী রান্নার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিরিয়ানীর মধ্যে তেহারী একটি মজাদার খাবার। কিন্তু রান্না করতে জানি না বলে বেশিরভাগ আমরা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে কিনে খাই। যেভাবে আপনি অতি সহজে ঘরেই তৈরি করতে পারবেন  তেহারী তা নিচে দেওয়া হলো:-

উপকরণ:-

 গরুর মাংস ৫০০ গ্রাম

টকদই ১/২ কাপ

তেল পরিমাণ মতো

তেজপাতা ১টি

আদা বাটা ১ টেবিল চা চামচ

রসুন বাটা ১/২ চা চামচ

গরম মশলার  গুঁড়া ১/২ চা চামচ

জিরার গুঁড়া ১/২ চা চামচ

মরিচের গুঁড়া ১ চা চামচ

পোস্তদানা বাটা ১ টেবিল চা চামচ

আলু বোখরা ৪-৫টি

পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো

লবণ স্বাদ মতো

ঘি ১ টেবিল চা চামচ

পোলাও চাল ১ কাপ

পানি পরিমাণ মতো

কাঁচা মরিচ ৬-৭টি

লবঙ্গ ২-৩টি

এলাচ ৩-৪টি

দারুচিনি ১ টুকরা

প্রস্তুত প্রণালি:--

প্রথমে একটি  পাত্রে তেল দিতে হবে।  এরপর তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, পোস্তদানা বাটা, সেদ্ধ গরুর মাংস, টকদই, আলু বোখরা, পেঁয়াজ বেরেস্তা, লবঙ্গ, এলাচ দারুচিনি দিতে হবে। ৫-৭ মিনিট পর কষানো হয়ে গেলে, পোলাও চাল  দিয়ে দিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ২০ মিনিট রান্না করতে হবে। ২০ মিনিট পর কাঁচামরিচ ছড়িয়ে দিতে হবে আর সামান্য পরিমাণ ঘি। এই তো  তৈরি হয়ে গেলো গরম গরম তেহারী। ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার  তেহারী

এস/ আই.কে.জে/


রাজকীয় তেহারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250