রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন। ইস্টার সানডেতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করেন, যদি ইরান হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে দেশটিকে ‘নরকের মতো পরিস্থিতিতে’ পড়তে হবে।

অশালীন ভাষায় ভরা ওই পোস্টে ট্রাম্প বলেন, “মঙ্গলবার হবে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’—ইরানে এমন কিছু ঘটবে, যা আগে কখনো দেখা যায়নি।” তার এই মন্তব্যকে বিশ্লেষকেরা বেসামরিক অবকাঠামোতে সম্ভাব্য হামলার ইঙ্গিত হিসেবে দেখছেন। তথ্যসূত্র: এএফপি।

তবে উত্তেজনার মধ্যেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ হয়নি। তিনি জানিয়েছেন, সোমবারের মধ্যেই ইরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব হতে পারে এবং দুই দেশ আলোচনায় রয়েছে।

এই হুমকির মাত্র ২৪ ঘণ্টা আগে ট্রাম্প দাবি করেন, ইরানের আকাশে ভূপাতিত একটি যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু-কে উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, দুই আসনের এফ-১৫ই ইগল বিমানের অস্ত্র ব্যবস্থাপক দুদিন ইরানি বাহিনীর চোখ এড়িয়ে থাকার পর মার্কিন বিশেষ বাহিনী তাকে উদ্ধার করে। এর আগে বিমানটির পাইলটকেও দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আলাদাভাবে উদ্ধার করা হয়েছিল। আহত হলেও তিনি শঙ্কামুক্ত বলে জানান ট্রাম্প।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা শুরু করার পর থেকেই এই সামরিক অভিযান যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা হারাচ্ছে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, মার্কিন জনগণের একটি বড় অংশ এই অভিযানে অসন্তুষ্ট।

ট্রাম্পের এই পোস্টের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি প্রেসিডেন্টকে ‘সম্পূর্ণ অস্থিতিশীল’ বলে আখ্যা দিয়ে বলেন, ‘তিনি ইতিমধ্যে হাজারো মানুষকে হত্যা করেছেন, আরও হাজারো মানুষকে হত্যা করতে যাচ্ছেন।’

একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫ তম সংশোধনী প্রয়োগের বিষয়টি বিবেচনার আহ্বান জানান, যার মাধ্যমে প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে অপসারণ করা সম্ভব।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250