বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

যে নাটক দেখে কাঁদছে দর্শক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩

#

‘কলিজার আধখান’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

‘নাটকটা দেখে সত্যি চোখে পানি চলে আসলো। যার সন্তান নেই, সে বোঝে সন্তান না থাকার যন্ত্রণা কতটা বেদনাদায়ক’; ‘নাটকটা দেখে অনেক কেঁদেছি’; ‘সত্যি নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না’- এমন শত মন্তব্যে ভরে গেছে একটি নাটকের কমেন্ট বক্স।

যেটার নাম ‘কলিজার আধখান’। মুহাম্মদ মিফতাহ আনানের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটক ‘কলিজার আধখান’ গত ১ সেপ্টেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। এরপরই দর্শক হুমড়ি খেয়ে পড়ছে এটি দেখার জন্য। এটি বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিংয়ের তৃতীয় স্থানে। আর নাটক হিসেবে এর অবস্থান দ্বিতীয়।

নাটকটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। সন্তান না হওয়া এক দম্পতির করুণ গল্প আবর্তিত হয়েছে এতে। যেখানে রয়েছে সামাজিক বার্তাও।

নাটকটি দেখে দর্শকের বিপুল সাড়া প্রসঙ্গে মুশফিক আর ফারহান বলেন, ‘এখন আমার নাটক নিয়ে দর্শকের ভিন্ন কিছু প্রত্যাশা থাকে। আমি সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছি। এই নাটকের গল্প আমাকে ভাবিয়েছিল, কাজ করার পর সেটাই দেখতে পাচ্ছি। এমন একটা ইস্যু নিয়ে করেছি, যারা এই ধরনের সমস্যায় আছেন, তারা গভীরভাবে উপলদ্ধি করতে পাচ্ছেন। ফেসবুক-ইউটিউবে অসংখ্য মন্তব্য দেখে আপ্লুত হচ্ছি।’

ওআ/


নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250