বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

যে কারণে শাহরুখকে বিমানবন্দরে আটকালেন নিরাপত্তারক্ষী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৭ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেই জানিয়েছিলেন বিমানবন্দরে জেরার হাত থেকে বাঁচতে আমেরিকায় যেতে চান না তিনি। কিন্তু এবার আমেরিকা নয় নিজের দেশে মুম্বাই বিমানবন্দরে ঢুকতেই জেরার মুখে পড়তে হয়েছে বলিউড সুপারস্টারকে। বলিউড বাদশা শাহরুখ খানকে মুম্বাই বিমানবন্দরে আটকেছিলেন নিরাপত্তারক্ষী।  আর সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। 

ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) রাতে মুম্বাই বিমানবন্দরে শাহরুখ খানের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরালের পর অভিনেতার প্রতি আবারও অভিভূত হয়েছে ভক্তরা। ভিডিওতে দেখা গেছে বাদশার পরনে কালো টি-শার্ট, কালো হুডি, ঢিলেঢালা প্যান্ট আর চোখে রোদ চশমা। 

এসময় তিনি বিমানবন্দরের দরজার সামনে ধৈর্য ধরে সব কাগজ পত্র দেখান নিরাপত্তা আধিকারিককে। কিন্তু ওই অফিসার, পরিচয়পত্রের সঙ্গে শাহরুখের মুখ মিলিয়ে দেখেই চলেছেন। অফিসারের কাণ্ড দেখে শাহরুখ শুধু মিষ্টি হেসেছেন। তার এমন নম্র ব্যবহার যেন আরও এক বার মন জয় করল নেটাগরিকদের। 

আরো পড়ুন: যা ঠিক মনে হয়েছে সেটাই করেছি : পরিণীতি

বাদশা-বন্দনায় এক ভক্ত লিখেছেন, “একটাই তো মন শাহরুখ, কতবার জিতবে?” আরেকজনের ভাষ্য, “উফ! পুরো মাটির মানুষ। উনার এক হাসিতেই সকলে ফিদা। দারুণ দেখাচ্ছে বাদশাকে।”

অন্য এক ভক্ত লিখেছেন, “কিং খানের চার্ম এক কথায় অতুলনীয়। ‘ডাঙ্কি’র জন্য শুভকামনা।”

‘পাঠান’ ও ‘জাওয়ানে’র পর আগামী বড়দিনে ‘ডাঙ্কি’-র মাধ্যমে হিন্দি সিনেমার ইতিহাসে সাফল্যের হ্যাটট্রিক করতে চলেছেন শাহরুখ খান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসি/ আই.কে.জে/


বিমানবন্দর শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250