বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

যুক্তরাষ্ট্রে বিলাসবহুল বাড়ি কিনলেন মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

অনেক নাটকীয়তার পর পিএসজি থেকে যুক্তরাষ্টের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে লিওনেল মেসি ও তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর ইচ্ছা ছিল সেখানে নতুন বাড়ি কেনার। এবার মনের মতো একটি বাড়ি কিনে ফেললেন আর্জেন্টাইন মহাতারকা।

ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ১ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলার খরচে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন বিশ্বকাপজয়ী মেসি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১৮ কোটি টাকা। 

১৯৮৮ সালে নির্মিত বাড়িটির ডিজাইন করেছিলেন বিখ্যাত ডিজাইনার লোরি মরিস। ফ্লোরিডা ডিজাইন ম্যাগাজিনেও জায়গা করে নিয়েছিল বাড়িটির ছবি।

ফোর্ট লডারডেলের অভিজাত এলাকা বে কলোনির গেটেড কমিউনিটিতে অবস্থান মেসির নতুন বাড়ির। বাড়িটির আয়তন ১০ হাজার ৫০ বর্গফুট। বাড়িতে রয়েছে ১০ শয়নকক্ষ, ৯টি বাথরুম, একটি সুইমিংপুল, প্রশস্ত রান্নাঘর, তিনটি গাড়ি রাখার গ্যারেজ এবং দুইটি ঘাট।

বাড়ির চারপাশে রয়েছে লেক, যেখানে রয়েছে ১৭০ ফুট ওয়াটারফ্রন্ট। বাড়ির ভেতরে একটি জিম ও স্পা, এন্টারটেইনিং লাউঞ্জ, হোম অফিস এবং ১৬৬ বর্গফুটের বিশাল বেডরুম।

ইন্টার মায়ামিতে নাম লেখানোর আগে পরিবার নিয়ে ফ্লোরিডায় ছুটি কাটাতে যেতেন মেসি। ২০১৯ সালে ৯০ লাখ ডলার (৯৮ কোটি টাকা) খরচ করে সেখানে একটি বাড়ি আগেই কিনে রেখেছিলেন তিনি।

কিন্তু ৬০ তলার পোরশে ডিজাইন টাওয়ারে অবস্থিত বাড়িটি ইন্টার মায়ামির মাঠ থেকে ২৫ মিনিট দূরত্বে অবস্থিত। তবে যানজটের কারণে সেখানে না থাকার সিদ্ধান্ত নেন মেসি। বে কলোনির নতুন বাড়িটি থেকে গাড়িতে করে স্টেডিয়ামে যেতে তার লাগবে মাত্র ১৫ মিনিট।

আরো পড়ুন: এশিয়া কাপ খেলতে দলে যোগ দিলেন সাকিব

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলের সঙ্গে আছেন মেসি। গত ৮ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে মাঠে নেমে গোলও করেছিলেন তিনি। তবে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামেননি তিনি।

তবে তাকে ছাড়াই লাপাজের উচ্চতা জয় করে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষে মায়ামিতে ফেরার কথা মেসির। এরপর নতুন বাড়িতে উঠবেন তিনি।

এসি/ আই.কে.জে/





লিওনেল মেসি যুক্তরাষ্ট্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250