রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটি সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানান মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এবং অন্যান্য মার্কিন প্রতিনিধিরা।

বিমানবন্দর থেকে হোটেলের দিকে যাওয়ার পথে তাকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্বাগত জানান চীনা প্রবাসী ও শিক্ষার্থীরা। এসময় তাদের চীন ও যুক্তরাষ্ট্রের পতাকা উড়াতেও দেখা যায়।

এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সম্মেলনে যোগ দেওয়ার জন্য শিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বৈঠক হবে।

আরো পড়ুন: বিশ্বব্যাপী উত্তেজনা প্রশমনে বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন-শি জিনপিং

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আসন্ন বৈঠকে দুই নেতা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক গঠনে কৌশলগত, বিস্তৃত, মৌলিক গুরুত্ব এবং বিশ্ব শান্তি ও উন্নয়ন সংক্রান্ত প্রধান বিষয়গুলোর ওপর জোর দেবেন।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক স্থিতিশীল রাখা ও ভুলবোঝাবুঝি দূর করা।

সূত্র: চায়না ডেইল

এসকে/ 


যুক্তরাষ্ট্র শি জিনপিং বৈঠক জো বাইডেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250