শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

যুক্তরাষ্ট্রের কারাগারে নির্জন বন্দি ১ লাখ ২২ হাজার!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফেডারেল ও প্রাদেশিক কারাগারগুলোতে এক লাখ ২২ হাজারের বেশি মানুষ নির্জন বন্দি হিসেবে রয়েছেন। মঙ্গলবার প্রথমবারের মতো প্রকাশিত এ সংক্রান্ত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি ও তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জাতীয়, উপজাতীয়, স্থানীয়, রাজ্য এবং ফেডারেল সরকার মিলে বহু স্তরবিশিষ্ট কারা ব্যবস্থার কারণে প্রতিটি বিষয়ে সমন্বিত ও সঠিক পরিসংখ্যান দীর্ঘকাল ধরে নির্ণয় করা কঠিন ছিল। কারণ এ নিয়ে এমন কোনো একক কর্তৃপক্ষ নেই, যা মোট তথ্য সংগ্রহ করে পরিস্থিতির একটি পরিষ্কার চিত্র তুলে ধরবে।

আরো পড়ুন: ঋণ খেলাপির দায়ে পড়তে পারে পাকিস্তান

তবে প্রথমবারের মতো সলিটারি ওয়াচ নামের একটি অ্যাডভোকেসি গ্রুপ এবং ওয়াচডগ তাদের সহযোগী অ্যাডভোকেসি গ্রুপ আনলক দ্য বক্সের সঙ্গে যৌথভাবে একটি যুগান্তকারী প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখানো হয়েছে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রজুড়ে নির্জন কারাগারে প্রতিদিন এক লাখ ২২ হাজার ৮৪০ জন বন্দি ছিল। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার পরিসংখ্যান ব্যুরো (বিজেএস) থেকে পাওয়া তথ্যটি সাম্প্রতিকতম।

গবেষণা প্রতিবেদনে নির্জন কারাবন্দি হিসেবে সেসব প্রাপ্ত বয়স্ক বন্দিকেই বোঝানো হয়েছে, যাদের প্রতিদিন ২২ ঘণ্টা বা তার বেশি সময় নির্জনে রাখা হয়েছে। তবে অভিবাসী কিংবা কিশোর ফ্যাসিলিটিগুলোতে নির্জনে রাখা ব্যক্তিদের এই হিসাবের অন্তর্ভুক্ত করা হয়নি।

এসি/আইকেজে 


 

যুক্তরাষ্ট্র কারাগার বন্দি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250