রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

যুক্তরাজ্যে ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তার বাড়াতে বললেন ডোভাল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশন এবং ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ( এনএসএ) অজিত ডোভাল আলোচনা করেন। সেসময় ব্রিটিশ পক্ষ যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশন এবং কূটনীতিকদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে বলে প্রতিশ্রুতি প্রদান করেছে।

গত শুক্রবার দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) আলোচনায় বসেন। এসময় উভয় পক্ষ সন্ত্রাস দমন, সন্ত্রাসীদের অর্থায়ন, সন্ত্রাসবাদের উদ্দেশ্যে ইন্টারনেটের ব্যবহার, অবৈধ মাদক পাচার এবং উগ্রপন্থীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে সম্মত হন। 

দুইজনই সহিংস চরমপন্থা ও মৌলবাদ মোকাবেলায় ভারত-ইউকে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছেন। গণতন্ত্রে সহিংস চরমপন্থা এবং উগ্রপন্থার কোনো যৌক্তিকতা থাকতে পারে না বলে সম্মত হন দুই পক্ষ।

এর আগে, যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি বৃহস্পতিবারে জানান যে লন্ডনে ভারতীয় হাইকমিশনে যে কোনও সরাসরি আক্রমণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

আরো পড়ুন: পাকিস্তানি নারীর ফাঁদে ভারতীয় বিজ্ঞানী, হাতিয়ে নিল মিসাইলের তথ্য

যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, টিম ব্যারো ভারতের এনএসএ অজিত ডোভালের আমন্ত্রণে ভারত-ইউকে কৌশলগত সংলাপের জন্য ভারতে সরকারি সফরে এসেছেন।

তার সঙ্গে যুক্তরাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলও রয়েছে।

ভারত সফরকালীন সময়ে টিম ব্যারো ভারত সরকারের অন্যান্য বিশিষ্টজনের সাথেও দেখা করেছেন।

যুক্তরাজ্য ভারতীয় কূটনীতিক নিরাপত্তা ডোভাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250