রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাইবে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৮ পূর্বাহ্ন, ৫ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেতে অগ্নিনির্বাপণ আইন- ২০০৩ সংস্কারের প্রস্তাব করা হবে।

তিনি বলেন, অগ্নিনির্বাপণ আইন- ২০০৩ অনুযায়ী আমরা নোটিশ ও মামলা দিতে পারি। এ আইনের আদলে সর্বোচ্চ সাজা তিন বছর। একে অবশ্যই সংস্কার করার প্রয়োজন রয়েছে, দ্রুতই এটি করার উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।

আরো পড়ুন: খুব শিগগিরই যানবাহনের গতি নির্ধারণ নীতিমালা আসছে

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, রাজউক বিল্ডিং কোডের সঙ্গে অগ্নিনির্বাপণ আইন সাংঘর্ষিক। এটিও সংস্কার করা জরুরি। আমরা ছয়তলার ওপরের ভবনগুলোকে বহুতল ভবন বলি, কিন্তু রাজউক ১০তলার ওপরের ভবনগুলোকে বহুতল ভবন বলে। এ তথ্য সংস্কার করতে হবে। রাজউক কোনো ভবন তৈরিতে নিষেধাজ্ঞা দেয়নি। ২০২২ সালে যে আইন পাস হয়েছে সেটি এরই মধ্যে পুরোনো হয়ে গেছে। বিএমডিসি কোড আমাদের মডিফাই করতে হবে।

এ সময় বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস অফিসে হামলা ও গাড়ি ভাঙচুরে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে তিনি বলেন, মামলা করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। আইনের প্রক্রিয়ায় আছে।


এমএইচডি/

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ফায়ার সার্ভিস বঙ্গবাজার অগ্নিকাণ্ড রাজউক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250