রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

মেঘনায় নৌকাডুবি, ৩৪ জনকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৩ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঢেউয়ের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। নদীতে যাত্রী পারাপারের সময় এ ঘটনা ঘটে। এসময় পাশে থাকা অন্য নৌকার মাঝিদের সহযোগিতায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় মো. শাহজাহান (৪০) নামের এক ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। 

হাতিয়া উপজেলার ‘চর আতাউর’ সংলগ্ন এলাকায় শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শাহজাহান হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।

এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে হাতিয়ার ‘চর আতাউর’ থেকে ৩৫ জন মিলে একটি নৌকায় করে সারের বস্তা ও কীটনাশক নিয়ে কোরালিয়ার উদ্দেশে রওনা হন। কিছুদূর যাওয়ার পর নদীর ঢেউয়ের ধাক্কায় নৌকায় পানি ঢুকে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা সবাই পানিতে পড়ে যায়। পাশে থাকা অন্য নৌকার মাঝিরা তা দেখতে পেয়ে এগিয়ে আসেন এবং তাদের সহযোগিতায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা শাহজাহানকে পাওয়া যায়নি। 

এব্যাপারে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ এম এম হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, বিকাল ৪টায় নৌকাডুবির খবর পাই এবং তাৎক্ষণিক আমাদের একটি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু করে। উদ্ধার অভিযান চলমান আছে।

এম.এস.এইচ/ 


মেঘনা নৌকাডুবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250