সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি *** বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যারা *** প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ *** সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ *** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার নির্ধারণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার দশমিক ২৫ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৮ শতাংশ ও বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১ শতাংশ কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৭ই জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এই মুদ্রানীতি ঘোষণা করেন।

বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রাধান্য দিয়ে ২০২৩-২৪ অর্থবছরের ২য় ষান্মাসিকের (জানুয়ারি-জুন, ২০২৪) মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা, বিএফআইইউ-এর প্রধান কর্মকর্তা, চিফ ইকোনোমিস্ট, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্ররা উপস্থিত ছিলেন।

ওআ/


সুদহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250