রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

মুসলমানরা এক হলে কেউ আক্রমণের সাহস পাবে না: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: আনাদুলু এজেন্সি

মুসলমানরা এক হলে কেউ আক্রমণের সাহস পাবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার এক বক্তৃতায় পশ্চিমা দেশগুলোতে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া এবং জেনোফোবিয়া মোকাবেলায় মুসলমানদের সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ দ্য পাকিস্তানি ডিসেন্ট অফ নর্থ আমেরিকা (এপিএনএ) এর ৪৬তম বার্ষিক কনভেনশনের গালা ডিনারে শনিবার বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন এরদোয়ান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, 'সুইডেনে ঈদুল আযহার প্রথম দিনে আমাদের পবিত্র গ্রন্থ কুরআনের উপর জঘন্য হামলা ইসলামোফোবিয়ার ভয়ঙ্কর মাত্রা প্রকাশ করে।'

এই সময় এরদোয়ান এই ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল মুসলমানের দায়িত্বের উপর জোর দেন। তিনি বলেন, 'আমাদের সকলের, সব মুসলমানের এই ধরনের কাজগুলোর তীব্র প্রতিক্রিয়া দেখানো মহান দায়িত্ব। আমরা যদি এক হৃদয় এবং এক কব্জি হয়ে কাজ করি, তাহলে বিশ্বের কেউ মুসলমানদের পবিত্রতাকে আক্রমণ করার সাহস পাবে না।'

এরদোয়ান পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্কের গভীরতা তুলে ধরেন।

ইরাকি খ্রিস্টান অভিবাসী সুইডেনে ঈদুল আজহার দিনে পবিত্র কোরআনে আগুন ধরিয়ে দেয়। এরপরই বিশ্বব্যাপী এর ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। মুসলিম দেশগুলো কড়া ভাষায় নিন্দা জানায়। বিশ্বের তীব্র নিন্দার মুখে সুইডেন হামলাকারীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

আরো পড়ুন: কিউবায় গুপ্তচর ঘাঁটি স্থাপনা নিয়ে বিশাল পরিকল্পনা চীনের

পবিত্র কোরআনে আগুন দেওয়ায় বাংলাদেশ, পাকিস্তান ও ইরাকে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মরক্কো সুইডেনে তার দূতকে প্রত্যাহার করেছে, ইরান সুইডেনে নতুন রাষ্ট্রদূত নিয়োগে বিলম্ব করেছে এবং অন্যান্য দেশ স্টকহোমের ঘটনায় নিন্দা করেছে।

সূত্র: আনাদুলু এজেন্সি ও টিআরটি

এম এইচ ডি/

পবিত্র কোরআন তুরস্ক মুসলমান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250