বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

মুক্তি পেল শাহরুখের ‘ডানকি’ সিনেমার গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

চলতি বছরে একের পর এক চমক দিচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। বছরের শুরুতে ‘পাঠান’, এরপর ‘জাওয়ান’, আর বছর শেষে থাকছে ‘ডানকি’ সিনেমা। রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ ছবির প্রথম ঝলক ‘ডানকি ড্রপ ওয়ান’ মুক্তি পেয়েছিল শাহরুখের জন্মদিনে। 

এবার মুক্তি পেল বলিউড বাদশা শাহরুখ খানের ডানকি ছবির প্রথম গান ‘লুট পুট গয়া’। এই গানটিতে টিনএজ প্রেমের নিষ্পাপ, নিরীহ ভালবাসার অনুভূতি মোড়া সুবাস আছে। 

ডানকি মুক্তির বাকি আর এক মাস। এই সময়ে ‘লুট পুট গ্যায়া’-এর মতো জমজমাট গান যেন সিনেমাটি ঘিরে ভক্তদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বহুগুণে। ‘লুট পুট গ্যায়া’ গানটিতে তাপসী পান্নু ও শাহরুখ খানের রসায়ন দেখা গেছে। সিনেমাটিতে হার্ডির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ।

ছবির এই রোমান্টিক গানের আনুষ্ঠানিক প্রকাশের পরেই এক্স হ্যান্ডেলে শাহরুখ খান আজ তার অনুরাগীদের মুখোমুখি হয়েছিলেন এই ছবি সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তরের জন্য। 

আরো পড়ুন: রাজপুত্র ভেবে ব্যাঙকে চুমু খাবেন না!

৫৮ বছর বয়সেও টিনএজ প্রেমের এমন একটি গানে শাহরুখের অভিনয় করার রহস্য জানতে চেয়ে তাকে প্রশ্ন করেছিলেন অনুরাগীরা।

অনুরাগীদের উত্তরে শাহরুখ বলেছেন, ‘আমার বাড়িতে একটি ছোট্ট সন্তান রয়েছে। এই ছবির প্রত্যেকটি গানেই আমি সেই নিরীহ মানসিকতা আর প্রাণশক্তিকে ডানকি ছবির প্রত্যেকটি গানে বজায় রাখার চেষ্টা করেছি।

এসি/ আই.কে.জে/


শাহরুখ খান ‘ডানকি’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250