বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

মিথ্যা অপবাদ দিলে সব ফাঁস করে দেবো: ফুটবলার আঁখি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

নারী ফুটবলার আঁখি খাতুন - ছবি: সংগৃহীত

চলতি বছরের মে মাসে বাফুফের ক্যাম্প ছেড়ে চলে যান নারী ফুটবলার আঁখি খাতুন। ক্যাম্প ছেড়ে বিয়ে করে চীনের সাংহাইয়ে চলে গেছেন সাফজয়ী এই ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, মায়ের অসুস্থতার কথা বলে ক্যাম্প ছেড়েছেন আঁখি। মিথ্যা বলে ক্যাম্প ছেড়েছে এই ডিফেন্ডার।


আঁখি খাতুন - ছবি: সংগৃহীত

তবে বাফুফেকে জানিয়ে সবকিছু করেছেন বলে দাবি করেছেন আঁখি। দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আঁখি বলেন, আমি মিথ্যা বলে ক্যাম্প ছাড়িনি। যদি মিথ্যা বলে চলে আসি তাহলে বাফুফে ক্যাম্পের শৃঙ্খলা বলতে তো কিছু নেই। আমি চলে এলাম অফিসিয়ালদের কাছে কোনো খবর থাকবে না? তারা দুনিয়াতে আছেন, নাকি অন্য জগতে?

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা(৩ আগস্ট ২০২৩)

ক্ষুদ্ধ হয়ে এই নারী ফুটবলার আরও বলেন, যদি আমার নামে কোনো মিথ্যা অপবাদ দেওয়া হয়, কোনো বাজে মন্তব্য করা হয়, তাহলে সব ফাঁস করে দেবো। ক্যাম্পে কি হয়েছে, না হয়েছে সবার সামনে ফাঁস করবো। 

এম/


বাফুফে আঁখি খাতুন নারী ফুটবলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250