রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

ছবি: সুখবর

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। 

ওবায়দুল কাদেরের সঙ্গে দলের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত উপস্থিত আছেন।

আরো পড়ুন: ড. ইউনূসের মামলা বাতিলে রুল শুনতে নতুন বেঞ্চ গঠন

এর আগে ওবায়দুল কাদের সকাল সাড়ে ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছান। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আসেন সকাল ১১টা ১০ মিনিটে মিনিটে। এরপর কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টম তলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কক্ষে দুজনের মধ্যে বৈঠক শুরু হয়।

এম/


ওবায়দুল কাদের মার্কিন রাষ্ট্রদূত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250