বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন

মাদারীপুরের জনসভায় যোগ দিলেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মাদারীপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩০শে ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কালকিনির সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের জনসভায় ছোট বোন শেখ রেহানাকে নিয়ে উপস্থিত হন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনসভায় মাদারীপুর-১ আসনের নৌকার প্রার্থী নূর-ই-আলম চৌধুরী, মাদারীপুর-২ আসনের নৌকার প্রার্থী শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী প্রমুখ উপস্থিত রয়েছেন।

আরো পড়ুন: আপনাদের সমর্থন আমার একমাত্র শক্তি : প্রধানমন্ত্রী

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় এসে পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন স্লোগান ও ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান বলেন, জনসভায় পুলিশের পাশাপাশি পাঁচ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তৎপর রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত।

এসকে/ 


শেখ হাসিনা জনসভা মাদারীপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250