রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’ *** কেন্দ্র দখলের অভিযোগ, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের *** ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি: রাষ্ট্রদূত *** দ্রুত শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের *** ১৪ই এপ্রিলের মধ্যে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট: ইসি *** চীন-বাংলাদেশ সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলেও তা সফল হবে না: চীনা রাষ্ট্রদূত *** হিজবুল্লাহর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে, যুদ্ধে জড়াতে পারে ইসরায়েলের সঙ্গে

মাথাব্যথা ভোগাচ্ছে! সমাধান কী

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

হঠাৎ মাথাব্যথায় ভুগে থাকেন অনেকেই। কেউ কেউ মাথা ধরলে বা ব্যথা করলেই নিজে নিজে ওষুধ খেয়ে নেন। কিন্তু এতে করে মাথাব্যথার মূল কারণ অজানাই থেকে যায়। পরবর্তীতে এটা থেকে বড় ধরনের সমস্যা হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে অসহ্য মাথাব্যথার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। যেমন- 

পানির ঘাটতি

পানি আমাদের শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। আর্দ্রতা বজায় রাখে। হজমশক্তি বাড়ায়। শরীর সতেজ রাখে। তাই পানির অভাবে শরীরে অনেক সমস্যা দেখা দেয়। এমনকি মাথাব্যথাও হতে পারে। নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করার অভ্যাস করতে হবে।

আরো পড়ুন : শীতে পোষা পাখির দরকার স্পেশাল কেয়ার

খাবার নির্বাচন

অতিরিক্ত তেল মশলায় রান্না খাবার খাওয়াও অস্বস্তি ও মাথাব্যথার কারণ। খাবার হজম না হলে গ্যাস থেকে মাথা ধরে। তাই টাটকা ও স্বাস্থ্যকর খাবার অল্প অল্প করে বারে বারে খান।

শোয়া-বসা

সঠিকভাবে না শুলে বা বসলেও কিন্তু শিরদাঁড়া থেকে মাথা পর্যন্ত ব্যথা ছড়াতে পারে। একই সঙ্গে হজমের সমস্যাও দেখা দেয়।

স্মার্টফোন সারাক্ষণ

সারাক্ষণ স্মার্টফোন কানে? অনেকক্ষণ গ্যাজেট ব্যবহারের পর মাথাব্যথা করে? যন্ত্রে অতিরিক্ত আসক্তিও কিন্তু মাথাব্যথা ডেকে আনে। দীর্ঘদিন মাথাব্যথা থাকলে অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

এস/ আই. কে. জে/ 

কারণ মাথাব্যথা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250