বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

মাঠে ফিরবেন কবে, জানালেন তামিম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

চলতি বছরের জুলাইয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম। প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে এলেও নানা নাটকীয়তায় ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি এই ওপেনারের। সেসব ঘটনার অনেকদিন পার হওয়ার পর হঠাৎ প্রধানমন্ত্রী ও বিসিবি সভাপতির সাথে আবারো সাক্ষাৎ করেন তামিম। এতে করে ক্রিকেট পাড়াতে উত্তাপ ছড়াতে শুরু করেছে আবারো। 

সোমবার (২৭শে নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেছিলেন দেশ সেরা ওপেনার। তবে ঠিক কী কারণে বিসিবি সভাপতির সান্নিধ্যে আসা, তা জানা যায়নি। তবে নানা গুঞ্জন রটেছে ক্রিকেট পাড়ায়। এরই মাঝে বিকেল ৫টায় বিসিবি প্রধানের সঙ্গে আলোচনা নিয়ে সংবাদ সম্মেলন করেন তামিম।

বিকাল ৫ টায় বনানীর ডিওএইচএসে নিজ বাসভবনে গণমাধ্যমকে তামিম জানান, আসন্ন বিপিএলের পর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আমার পরিকল্পনা জানতে পারবেন।

তামিম বলেন, বিশ্বকাপের পর আমার ভবিষ্যৎ নিয়ে একটা পরিষ্কার সিধান্ত নেওয়া দরকার ছিলো আমার কাছে মনে হয়েছে। কারণ আমার ক্যারিয়ারে আমি কখনো এমন দ্বিধাদ্বন্দের পরিস্থিতির ভিতর দিয়ে যায়নি। আমার ক্রিকেট ক্যারিয়ারের সব জিনিস পাব্লিকলি জানিয়েছি এবং পরিষ্কার রেখেছি সব। এই বিষয় গুলা নিয়ে আরো আগে বসার কথা ছিলো, তবে আমার ব্যস্ততা থাকায় এর সঙ্গে নির্বাচনী কাজের জন্য এটা দেরি হয়েছে।  

আরো পড়ুন: বিসিবি ছাড়ার ঘোষণা দিলেন পাপন

এছাড়াও ২২ গজে ফেরার সময় জানিয়েছেন দেশ সেরা এই ওপেনার। তিনি বলেন, আগামী জানুয়ারীতে বিপিএল দিয়ে আমি আবারো ক্রিকেটে ফিরবো।

তামিমের এই বার্তায় নিশ্চিত আসন্ন নিউজিল্যান্ড সফরেও থাকছেন না তিনি। জাতীয় দলে নিজের ভবিষ্যৎ জানা যাবে বিপিএলের পর তাও তিনি জানিয়েছেন। তবে বিপিএলের পর কি লাল-সবুজ জার্সিতে তামিম ফিরবেন কিনা তা সময়ই বলে দিবে।  

এসকে/ 

ক্রিকেট তামিম ইকবাল নাজমুল হাসান পাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250