রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

মাইক্রোচিপসের উপর চীনা নিষেধাজ্ঞা সহ্য করবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ৩০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

মাইক্রোন টেকনোলজি মেমোরি চিপ কেনার উপর চীনা নিষেধাজ্ঞাকে বরদাস্ত করবে না যুক্তরাষ্ট্র। এ ধরনের অর্থনৈতিক জবরদস্তিমূলক কার্যক্রম মোকাবেলায় মিত্রদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র। এ কথা জানান মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো।

মার্কিন নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের পর রাইমন্ডো একটি সংবাদ সম্মেলনে জানান যে, যুক্তরাষ্ট্র মাইক্রোনের বিরুদ্ধে চীনের পদক্ষেপের তীব্র বিরোধিতা করে।

তার বক্তব্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক্রোন কোম্পানিকে কোনরকম যুক্তি ছাড়াই উদ্দেশ্য করে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে চীন।

চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক গত ২১ মে জানায় যে, যুক্তরাষ্ট্রের বৃহত্তম মেমরি চিপমেকার মাইক্রোন তার নেটওয়ার্ক নিরাপত্তা পর্যালোচনায় ব্যর্থ হয়েছে এবং এ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে চীন।

এ নিষেধাজ্ঞা ঘোষণার ঠিক আগের দিন জি-৭ এর রাষ্ট্রগুলো চীনের কার্যক্রমের বিরুদ্ধে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করে।

বৃহস্পতিবার চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও-এর সঙ্গে বৈঠকে রাইমন্ডো মাইক্রোন ইস্যুটি উত্থাপন করেন।

আরো পড়ুন: কাশ্মিরি ইনশা কাজীর স্বপ্নের চিজ কটেজ

এম এইচ ডি/ আই. কে. জে/

মাইক্রোচিপস চীন নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250