মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

মমিনুলের জোড়া আঘাতে ৩১৭ রানে অলআউট নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

মুমিনুলের জোড়া ছোবলে ৩১৭ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩১০ রান। ৭ রানের লিড পেয়েছে সফরকারীরা।

১০২তম ওভারের প্রথম বলটি লেংথে করেছিলেন মুমিনুল। পা বাড়িয়ে খেলার চেষ্টায় বলের লাইন মিস করেন জেমিসন। বল প্যাডে আঘাত করলে এলবিডব্লিউর আবেদন করে বাংলাদেশ। সাড়া দেন আম্পায়ারও। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি জেমিসন।

১ চারে ৭০ বলে ২৩ রান করে ফেরেন জেমিসন। তার বিদায়ে ভাঙে সাউদির সঙ্গে ৫২ রানের জুটি। জমে যাওয়া এই জুটি ভাঙার পর আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। তিন বল পরই সাউদিকে বোল্ড করে দেন মুমিনুল। ৩ চারে ৬২ বলে ৩৫ রান করেন কিউই অধিনায়ক।

বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল টুকটাক বোলিং করলেও নিয়মিত নন। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে নিলেই জ্বলে ওঠেন তিনি। তার ১০ টেস্ট উইকেটের ৭টিই কিউইদের বিপক্ষে। সিলেট টেস্টে ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে যা তার ক্যারিয়ার সেরা বোলিং। আগের সেরা ছিল ২৭ রানে ৩ উইকেট, ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট।

বাংলাদেশের হয়ে চলতি টেস্টে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, ১০৯ রানে। একটি করে প্রাপ্তি শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে লিড এনে দেওয়ার কারিগর কেন উইলিয়ামসন। ১১ চারে ১০৪ রানের ইনিংস খেলেছেন তারকা এই ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান এসেছে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। ড্যারিল মিচেল করেছেন ৪১। তবে নবম উইকেটে সাউদি ও জেমিসনের ৫২ রানের জুটিও কিউইদের লিড পাওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।

ওআ/

বাংলাদেশ ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250