শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৭ বছর নির্বাসনে থাকা ব্যক্তির প্রত্যাবর্তন *** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

মজাদার চিকেন কিমা কাটলেট তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বাড়িতে অতিথি এলে, শিশুর টিফিনে কিংবা বিকেলের নাস্তায় মুরগির মাংসের তৈরি কোনো নাস্তা রাখতে পারেন। মুরগির মাংসের কাটলেট হতে পারে এই আয়োজনের অংশ। এটি তৈরি করা বেশ সহজ। তৈরিতে উপকরণ খুব বেশি লাগে না আবার সময়ও লাগে কম। চলুন তবে জেনে নেওয়া যাক চিকেন কিমা কাটলেট তৈরির রেসিপি-

উপকরণ-

মুরগির মাংসের কিমা- ২০০ গ্রাম

কর্ন ফ্লাওয়ার- ২ চা চামচ

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

পেঁয়াজ মিহি কুচি- ২ টেবিলচামচ

কাঁচা মরিচ কুচি- ২-৩ টি

গার্লিক সস- ১ টেবিল চামচ

টমেটো সস- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

টেস্টিং সল্ট- আধা চা চামচ

সাদা গোল মরিচের গুঁড়- ১ চা চামচ

আরো পড়ুন : প্রতিদিন লেবু খাচ্ছেন? জেনে নিন শরীরে কী ঘটে

ধনে পাতা কুচি- ১ টেবিল চামচ

ডিম- ২ টি

ব্রেড ক্রাম- ২ কাপ

তেল- ভাজার জন্য।

পদ্ধতি-

একটি বাটিতে মুরগির মাংসের কিমার সঙ্গে তেল, ডিম ও ব্রেড ক্রাম বাদে বাকি সব উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। এবার কাটলেটের আকারে গড়ে হালকা ময়দা মাখিয়ে ফ্রিজে রেখে সেট হতে দিন। ২টি ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিন। এবার ফেটানো ডিমে কাটলেটগুলো চুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে আবারও কিছু সময় ফ্রিজে সেট হতে দিন। কড়াইতে তেল গরম করে কাকলেট হালকা আঁচে সোনালি করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুর উপর নামিয়ে নিন, এতে বাড়তি তেল টিস্যু টেনে নেবে। এবার পছন্দ মতো সস বা সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন মুচমুচে চিকেন কাটলেট।

এস/ আই.কে.জে/


রেসিপি মজাদার চিকেন কিমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250