শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে: তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভোলা হবে একটি শিল্প নগরী। ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস আছে। গ্যাসের ওপর ভিত্তি করে শিল্প কারখানা গড়ে উঠবে। দেশের অনেক শিল্পপতিরা এরই মধ্যে জমি কেনা শুরু করেছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা পৌরশহরের বাংলাস্কুল মাঠে জেলা আওয়ামী লীগের শান্তি উন্নয়ন শোভাযাত্রার উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রবীণ নেতা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভোলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন শুধু ভোলা-বরিশাল ব্রিজ হওয়া বাকি, সেটিও হবে। ব্রিজ হলে আমরা ভোলা থেকে চার-পাঁচ ঘণ্টার মধ্যে ঢাকা যেতে পারবো।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনের বাকি কয়েক মাস আছে। এ নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।

তোফায়েল আহমেদের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের বিশাল শান্তি উন্নয়ন শোভাযাত্রা বের হয়। বাংলাস্কুল মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন: একনেকে ১৮ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুছ।

এম/


ভোলা তোফায়েল আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250