শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভেস্ট পরে বাসে অগ্নিসংযোগকারী যুবদল নেতা নয়ন শনাক্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩

#

বিএনপির মহাসমাবেশে রাজধানীর কাকরাইল মোড় এলাকায় ‘প্রেস’ লেখা ভেস্ট পরে বাসে আগুন দেওয়া যুবকের পরিচয় মিলেছে। ওই যুবকের নাম রবিউল ইসলাম নয়ন। তিনি যুবদলের ঢাকা দক্ষিণের সদস্য সচিব।

সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি প্রধান বলেন, ২৮ অক্টোবর ওই অঞ্চলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। ২০১৩-১৪ সালে সহিংসতার সঙ্গেও জড়িত ছিলেন যুবদলের এই নেতা। ২০১৩-১৪ সালেও বাসে আগুন দেওয়ার একাধিক ঘটনায় নয়নকে গ্রেফতার করা হয়েছিল।

আরো পড়ুন: বাইডেনের কথিত উপদেষ্টার সাথে যোগাযোগের অনুমতি চেয়েছে দূতাবাস

অতিরিক্ত কমিশনার হারুন বলেন, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে অনুসন্ধান শুরু করছে। গাড়িতে আগুন দেওয়াসহ পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ফুটেজ বিশ্লেষণের পর আমরা নিশ্চিত হয়েছি, বাসে আগুন দেওয়া যুবক যুবদলের ঢাকা দক্ষিণের সদস্য সচিব। তাকে খোঁজা হচ্ছে।

গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, বেশকিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রবিউলের নেতৃত্বে বাসে আগুন দেওয়া হচ্ছে। তারা ইতোমধ্যে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। রবিউলকে গ্রেপ্তার করতে পারলে তার সঙ্গে কারা ছিল, তাদেরও পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

এসকে/ আই.কে.জে/

বিএনপি ডিবি যুবদল ২৮ অক্টোবর রবিউল ইসলাম নয়ন ভেস্ট পরে বাসে আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250