রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ভারতের সাথে রেল সংযোগ স্থাপন করতে চলেছে মধ্যপ্রাচ্যের দেশসমূহ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইউরোপীয় ইউনিয়ন এবং জি-২০ এর অন্যান্য সদস্য দেশসমূহ শিপিং এবং রেল উন্নয়ন প্রকল্পের জন্য পরিবহন করিডোরের ব্যাপারে সম্মত হয়েছে।

সৌদি আরবের প্রধানমন্ত্রী এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ বর্তমানে ভারত সফরে রয়েছেন। এসময় তার সাথে রয়েছেন আরব নিউজের এডিটর-ইন-চিফ ফয়সাল আব্বাস। 

এ ব্যাপারে আব্বাস বলেন, রেল সংযোগ প্রকল্পটি এখনও ঘোষণা করা হয় নি। তবে আশা করা হচ্ছে জি-২০ শীর্ষ সম্মেলনের শেষে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

রেল সংযোগের মাধ্যমে সৌদি আরব তার সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ভারতের সাথে সংযুক্ত হতে পারবে। 

উপসাগরীয় অঞ্চলে ৮০ লাখের মতো ভারতীয় প্রবাসীরা রয়েছেন৷ তাই এ রেল সংযোগ বলা যায়, ভারতসহ উপসাগরীয় দেশসমূহ, বিশেষ করে সৌদি আরবের জন্য বিশাল অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে।

জি-২০ শীর্ষ সম্মেলনের এক ফাঁকে এ রেল সংযোগ নিয়ে আলোচনা করা হতে পারে বলে জানান হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। এর দ্বারা মধ্যপ্রাচ্যের দেশসমূহ একে অপরের সাথে যুক্ত হওয়ার সুবিধাভোগের সাথে সাথে ভারতের সাথে যুক্ত হওয়ার লাভও অর্জন করবে।

এসকে/ এএম/ 

যুক্তরাষ্ট্র সৌদি আরব ভারত জি-২০ মধ্যপ্রাচ্য আরব আমিরাত ইউরোপীয় ইউনিয়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250