রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

ভারতের মণিপুরে জাতিধর্ম নির্বিশেষে সেনাবাহিনীর কোচিং সুবিধা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

মণিপুরের সকল ছাত্রদের মধ্যে সমান সুযোগের প্রচারের একটি পদক্ষেপে, ভারতীয় সেনাবাহিনী ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনআইইডিও) এর সহযোগিতায় ইম্ফল থেকে ২৭ কিলোমিটার দূরে বিষ্ণুপুরে, বোর্ডিং ছাত্রদের জন্য কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এনআইইডিও কানপুর ভিত্তিক একটি শিক্ষামূলক ট্রাস্ট।

মণিপুরের সুবিধাবঞ্চিত ছাত্রদের পড়ানোর জন্য স্থাপিত এই কোচিংয়ে পঞ্চাশ জন শিক্ষার্থী শিক্ষালাভ করতে পারবে। সারা রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা এখানে শান্তিপূর্ণভাবে পড়াশোনা করছে।

চলমান সঙ্কটপূর্ণ সময়েও, বিষ্ণুপুরের অনেক ছাত্র এখনও এনইইটি-২০২৩ এর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তাদেরকে প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা ও কাউন্সেলিং প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কোচিং কর্তৃপক্ষ।

আরো পড়ুন: তিয়ানানমেন স্কয়ার স্মরণে লন্ডনে চীনের গণতান্ত্রিক পার্টির সেমিনার

মণিপুরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, এই কোচিং সুবিধাটি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি প্রদানের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করছে।

এম এইচ ডি/আইকেজে 

ভারত মণিপুর সেনাবাহিনী কোচিং শিক্ষার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250