রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

ভারত সফরে গেলেন পিটার হাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ভারত সফরে গেছেন। 

শুক্রবার (২২শে ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ফ্লাইট নং- ইউকে-১৮৪) থেকে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন।

কূটনৈতিক সূত্রে জানা যায়, এর আগে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। তিনি ছাড়াও পৃথকভাবে বৈঠক করেন করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

তবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ আগে তার এই ভারত সফরের কারণ জানা যায়নি।

এর আগে গত ১৬ নভেম্বর শ্রীলঙ্কা সফরে যান পিটার হাস। পরে ২৭শে নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে বাংলাদেশে ফেরেন মার্কিন এই রাষ্ট্রদূত। তখনো তার শ্রীলঙ্কা সফর নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ছিল।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকারের অনুমতি নিয়েই তিনি শ্রীলঙ্কা গিয়েছিলেন।

এসকে/ 

পিটার হাস ভারত সফর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250