মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ভারত-পাকিস্তান ম্যাচে ঝড়-বৃষ্টির শঙ্কা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে রবিবার (১০ সেপ্টেম্বর) কলম্বোয় ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচেও বৃষ্টি হানা দেওয়ার যথেষ্ট ঝুঁকি আছে বলে জানিয়েছে ক্রিকইনফো। কয়েক দিন ধরেই কলম্বোয় প্রচুর বৃষ্টি হয়েছে। আর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচে বজ্রঝড়ের আশঙ্কাও আছে।

ভারত-পাকিস্তানের ম্যাচ কি নির্বিঘ্নে হবে? সব থেকে বড় প্রশ্ন এখন ক্রিকেটপ্রেমীদের মনে। 

কলম্বোর আকাশে উদ্বেগের মেঘ নেই রবিবার সকাল থেকে। কালো মেঘের আনাগোনা থাকলেও আকাশ মূলত পরিষ্কার। সকাল থেকেই ঝলমলে রোদ শ্রীলঙ্কার রাজধানী শহর জুড়ে। নির্ধারিত সময় দুপুর ৩টেয় ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়া নিয়ে তেমন সংশয় নেই। তবে, নির্বিঘ্নে পুরো খেলা হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। 

আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের পর থেকে কলম্বোর আকাশে ভিড় করবে কালো মেঘ। রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার প্রভাব পড়তে পারে ভারত-পাকিস্তান ম্যাচেও। বৃষ্টি চলতে পরে সোমবার দুপুর বা বিকাল পর্যন্ত। পূর্বাভাসে জানানো হয়েছে, সময় যত এগোবে তত বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

দুপুর ২.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৫৬ শতাংশ। দুপুর ৩.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৮৪ শতাংশ। বিকাল ৪.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৮৭ শতাংশ। বিকাল ৫.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৭৯ শতাংশ। সন্ধে ৬.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। সন্ধে ৭.৩০ মিনিটে ৭৪ শতাংশ। রাত ৮.৩০ মিনিটে কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৭৮ শতাংশ। ৯.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। বেশি রাতের দিকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। রাত ১০.৩০ মিনিট এবং রাত ১১.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা যথাক্রমে ৮৬ এবং ৮৮ শতাংশ। অর্থাৎ, ভারত-পাকিস্তান ম্যাচের মাথায় বৃষ্টির আশঙ্কা থাকছেই।

সূত্র: আনন্দবাজার

এসকে/

ক্রিকেট এশিয়া কাপ শ্রীলঙ্কা বৃষ্টি ভারত-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250