বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

বিয়ে না করেই মা হতে চান সামান্থা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা। ২০২১ সালে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন শুরু হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে একই বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা করেন এই তারকা যুগল। তারপর দুজনার দু’টি পথ গেছে বেঁকে।

বিয়ে বিচ্ছেদের পর সামান্থা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরই মাঝে মায়োসাইটিস নামে এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন, এখনো সুস্থ নন। এদিকে খবর ছড়িয়েছে যে, বিয়ে না করেও মা হওয়ার পরিকল্পনা করেছেন সামান্থা।

টলিউড ডটনেট এক প্রতিবেদন জানিয়েছে, সামান্থার বর্তমান বয়স ৩৬ বছর। দ্রুত তার বিয়ে করা প্রয়োজন। কারণ সময় যত যাবে, সামান্থার মা হতে আরও জটিলতা বৃদ্ধি পাবে। এসব কারণে সামান্থার বাবা-মা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। কিন্তু সামান্থার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। 

আরো পড়ুন: শাড়িতে উষ্ণতা ছড়ালেন মিম

বাকি জীবনটা একাই কাটাতে চান। আর এ সময়টা অভিনয় এবং সামাজিক কল্যাণমূলক কাজ করে কাটানোর পরিকল্পনা করেছেন। তবে মা হওয়ার ইচ্ছা পূরণ করবেন সন্তান দত্তক নিয়ে। তিনি দুটি সন্তান দত্তক নিতে চান।

তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের সিনেমার সেটে প্রথম পরিচয় নাগা-সামান্থার। কয়েক বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তারপর ২০২১ নাগাদ সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন এ জুটি।

এসি/ আই. কে. জে/


সামান্থা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250