মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

বিশ্বকাপের সেমিতে খেলবে কারা? জানালেন গেইল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৮ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

কদিন পরেই ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এরই মধ্যে শুরু হয়ে গেছে ক্ষণগণনা। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি আর ভেন্যুও প্রকাশ করেছে আইসিসি আর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এদিকে, বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা শুরু করেছেন বিশ্বকাপ নিয়ে নিজেদের ভাবনা আর ভবিষ্যদ্বাণী জানাতে। চ্যাম্পিয়ন, রানার্স-আপ, সেমিফাইনালিস্ট বা ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও নিজেদের ভাবনার কথা জানাচ্ছেন অনেকে।  

এবার আসন্ন টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্ট নিয়ে ভবিষ্যতদ্বাণী করলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও কিংবিদন্তি ক্রিস গেইল। 

বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে এবারের বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট হিসেবে দেখছেন বলে জানিয়েছেন গেইল। 

আরো পড়ুন: টং দোকানে বন্ধুর সঙ্গে চায়ের আড্ডায় সাকিব

এসময় গেইল বলেন, ‘ভারত-পাকিস্তান যখন মুখোমুখি হয়, বিশেষ করে বিশ্বকাপে; তখন রাজস্ব বহুগুণ বেড়ে যায়। এই একটা ম্যাচই আইসিসির পুরো আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারে। সম্প্রচারকারী টিভি চ্যানেলগুলোও অনেক লাভবান হয়। তাই এ ধরনের ম্যাচে পাকিস্তান ও ভারতের খেলোয়াড়দের আরও বেশি টাকা দাবি করা উচিত।’

বিশ্বকাপে সেমিফাইনালে কারা খেলবে, তার ভবিষ্যদ্বাণীতে ইউনিভার্স বস খ্যাত গেইল বলেন, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলবে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250