মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

বিশ্বকাপের আগে অবসর ভেঙে ফিরবেন স্টোকস!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৮ পূর্বাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ক্রিকেট খেলতে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস তার ওয়ানডে অবসর ভেঙে পুনরায় দলে ফিরতে যাচ্ছেন। এতে করে সামনের মৌসুমের আইপিএলও মিস করতে পারেন ইংল্যান্ডের এই টেস্ট অধিনায়ক। ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে স্টোকসের অবসর ভেঙে ফেরার খবর জানা গেছে।

২০১৯ বিশ্বকাপ ফাইনালের ম্যাচসেরা স্টোকস গত বছরের জুলাইয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যান। তবে ভারতের মাটিতে আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে স্টোকসের খেলার গুঞ্জন ছিল আগে থেকেই। তাঁর জন্য দুয়ার খোলা, আগেও এমন বলেছিলেন কোচ ম্যাথু মট। স্টোকস সিদ্ধান্ত বদলাবেন বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি। সম্প্রতি মট আবারও বলেন, স্টোকসকে পাওয়ার আশা ছাড়েননি তাঁরা। স্টোকসের সাথে দলটির অধিনায়ক জস বাটলার কথা বলবেন বলেও জানান তিনি।

টেলিগ্রাফের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ানডে দলে ফেরার ইঙ্গিত টিম ম্যানেজমেন্টকে দিয়ে রেখেছেন ১০৫টি ওয়ানডে খেলা স্টোকস। বিশ্বকাপের প্রাথমিক দল আজ ঘোষণা করবে ইংল্যান্ড, স্টোকসের সে দলে থাকার কথা।

গত ফেব্রুয়ারি থেকেই হাঁটুর চোটে ভুগছেন স্টোকস। হাঁটুতে একপর্যায়ে গিয়ে অস্ত্রোপচারও করাতে হতে পারে তাঁর। আগামী জানুয়ারিতে ভারতের মাটিতে ৫ টেস্টের সিরিজ সামনে রেখে সে ব্যাপারে ভাববেন বলে এর আগে জানিয়েছিলেন তিনি। এ কারণে ২০২৩ সালের বাকিটা সময়ের বেশির ভাগ মাঠের বাইরে থাকার কথা ছিল তাঁর।

তবে বিশ্বকাপে খেলবেন বলে এখন পরের মৌসুমের আইপিএলের সময় বিশ্রাম নিতে পারেন স্টোকস। চেন্নাই সুপার কিংসের সঙ্গে বছরে প্রায় ১৬ লাখ পাউন্ডের (২২ কোটি ৩০ লাখ টাকা) চুক্তি আছে তার। স্বাভাবিকভাবেই চোটের কারণে না থাকলে সে টাকা পাবেন না তিনি।

বিশ্বকাপে খেললে স্টোকস বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারেন। অ্যাশেজেও ৫ ম্যাচ মিলিয়ে মাত্র ২৯ ওভার বোলিং করেছিলেন তিনি। তবে মিডল অর্ডারে শুধু ব্যাটসম্যান হিসেবেই তাঁকে প্রয়োজন মনে করছে ইংল্যান্ড।

মট এ ব্যাপারে বলেছিলেন, ‘সব সময়ই বলে এসেছি, তার বোলিংটা বাড়তি। তবে ব্যাটিংয়ে সে কী করে দেখুন, এমনকি ফিল্ডিংয়েও। অ্যাশেজ জুড়েই তাকে দেখে মনে হয়েছে, তার উপস্থিতির গুরুত্ব অনেক। ওয়ানডে ক্রিকেটেও অনেক বছর ধরে পারফর্ম করেছে সে, ফলে মূল্যবান এক সম্পদ।’

সাদা বলে স্টোকস সর্বশেষ খেলেছেন গত বছরের নভেম্বরে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। অপরাজিত ৫২ রানের ইনিংসে ইংল্যান্ডের ফাইনাল জয়ে অবদান রেখেছিলেন তিনি।

স্টোকসের সঙ্গে জফরা আর্চারকেও দলে রাখার আশা করছে ইংল্যান্ড। চোটের কারণে বেশ কিছুদিন ধরেই বাইরে থাকা এ পেসারকে বিশ্বকাপে খেলানোর ঝুঁকি নেওয়া হবে, এমন বলেছিলেন মট।

সীমিত ওভারে ইংল্যান্ডের পরবর্তী সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। এর আগে ৫ সেপ্টেম্বরের মধ্যেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে হবে। অবশ্য ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক দলে আইসিসির অনুমোদন ছাড়াই পরিবর্তন আনা যাবে।

ক্রিকেট স্টোকস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250