মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

পাকিস্তানের ক্রিকেটে ‘ঐতিহাসিক’ পরিবর্তন

বিশাল অঙ্কের বেতন পেতে চলেছেন বাবর-রিজওয়ান-আফ্রিদিরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

পাকিস্তানের ক্রিকেটারদের এত বেশি বেতন বৃদ্ধি এর আগে হয়নি, যেমনটা হচ্ছে এবার। যার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একে বলছে ‘ঐতিহাসিক’ পরিবর্তন।

২০২৩-২৪ মৌসুমে বাবর আজমদের উল্লেখযোগ্য পরিমাণ বেতন বৃদ্ধি হচ্ছে। পিসিবির সঙ্গে ক্রিকেটারদের ২০২২-২৩ মৌসুমের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। কিন্তু নতুন চুক্তিতে সই করেননি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা। কারণ, বেতন বাড়লেও, সেই অঙ্কে খুশি ছিলেন না ক্রিকেটাররা। মূলত ক্রিকেটারদের চাপেই ঐতিহাসিক বেতন বৃদ্ধি করতে বাধ্য হচ্ছে পিসিবি।

ক্রিকেটারদের দাবি ছিল, পুরো কেন্দ্রীয় চুক্তিই ঢেলে সাজানো হোক। এর মধ্যে বেতন বৃদ্ধি তো আছেই, পাশাপাশি বিমা সুবিধা, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশগ্রহণের নিয়মে পরিবর্তন এবং লভ্যাংশ বণ্টনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করার দাবি ছিল বাবরদের।

আর সেই মতোই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে না দেওয়া হলে, তার ক্ষতিপূরণসহ নানা সুযোগসুবিধে যুক্ত করা হয়েছে নতুন কেন্দ্রীয় চুক্তিতে। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পিসিবি প্রধান জাকা আশরফ।

বিশ্বের বাকি ক্রিকেট বোর্ড যেমন বেতন দেয়, সেই মতো পাকিস্তানের ক্রিকেটারদেরও বেতনের দাবি করেছিলেন বাবর আজমরা। তার জন্য পাকিস্তানি ক্রিকেটাররা ৪৫ শতাংশ বেতন বাড়ানোর দাবি করেছিলেন।

নতুন চুক্তিতে তিন সংস্করণে খেলা ক্যাটাগরি 'এ' ক্রিকেটার, যেমন-বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিরা মাসে পাবেন প্রায় ৪৫ লাখ পাকিস্তান রুপি (প্রায় ১৫,৯০০ ডলার)। যা আগের চুক্তির চেয়ে অনেকটাই বেশি।

ক্যাটাগরি 'বি'তে থাকা খেলোয়াড়রা মাসে ৩০ লাখ পাকিস্তানি রুপি, 'সি' এবং 'ডি' ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন সাড়ে ৭ লাখ থেকে ১৫ লাখ রুপি। এছাড়া ক্রিকেটারদের অন্য খাতেও আয় বাড়ানোর কথা ভাবছে পিসিবি।

আরো পড়ুন: ১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান পেল শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার

চুক্তির পুরো বিষয়টি করা হচ্ছে সাবেক তিন অধিনায়ক মিসবাহ-উল-হক, ইনজামাম-উল-হক ও মোহাম্মদ হাফিজকে নিয়ে গড়া ক্রিকেট টেকনিক্যাল কমিটির সহায়তায়। পাকিস্তানের সফলতম টেস্ট অধিনায়ক মিসবাহর নেতৃত্বে এই কমিটি ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছে। যে কারণে চুক্তি হওয়া নিয়ে আশাবাদী পিসিবি।

এম/


পাকিস্তান ক্রিকেট বেতন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250