মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসিফ মাহমুদের ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার দাবি ‘চরম মিথ্যাচার’: আনিস আলমগীর *** মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই: সংস্কৃতিমন্ত্রী *** জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার *** হামের সব পরীক্ষা রাজধানীকেন্দ্রিক: ঢাকার বাইরে চিকিৎসা বিলম্ব, বাড়ছে ঝুঁকি *** অবৈধ পথে ইউরোপযাত্রায় বছরে কত বাংলাদেশি মারা যাচ্ছেন *** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত

বিদেশে যেতে বাধা নেই ড. ইউনূসের: শ্রম আদালত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

ফুটবল সামিটসহ একাধিক বিদেশি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নিতে ড. মুহাম্মদ ইউনূসের আইনী বাধা নেই বলেছে আদালত।

বুধবার (৬ই ডিসেম্বর) তাকে বিদেশে যাওয়ার অনুমোদন দেন শ্রম আদালত।

এরআগে, গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১০৬ শ্রমিককে ১০৩ কোটি টাকা দিতে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন।

এর আগে গ্রামীণ কল্যাণের সাবেক ১০৬ কর্মীকে মুনাফার অংশ দিতে নির্দেশ দিয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেয়া রায় অবৈধ ঘোষণা প্রশ্নে জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।

আরো পড়ুন: অপরাধ করিনি, শঙ্কিত হওয়ার কারণ নেই : ড. ইউনূস

সেই সঙ্গে এই সময়ে ১০৬ শ্রমিককে মুনাফা দিতে শ্রম আপিল ট্রাইব্যুনালের রায়ের ওপর হাইকোর্টের দেয়া স্থিতাবস্থা স্থগিতই থাকবে বলে জানিয়েছিলেন সর্বোচ্চ আদালত।

এসকে/ 


ড. মুহাম্মদ ইউনূস শ্রম আদালত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250