শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’

বিটিএস তারকা জাংকুকের নতুন গান প্রকাশ হচ্ছে ২৯ সেপ্টেম্বর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

'থিডি' শিরোনামে দ্বিতীয় একক গান প্রকাশের ঘোষণা দিয়েছেন গ্লোবাল পপ তারকা বিটিএস সদস্য জাংকুক।

'সেভেন’গানের মাধ্যমে সফল আত্মপ্রকাশের পর ভক্তদের মুগ্ধ করেছে বিটিএসের সবচেয়ে ছোট সদস্য জাংকুক। এবার 'গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’-এ ‘থিডি' গানটি প্রকাশের সুখবর দিলেন তিনি।

আরো পড়ুন: আধুনিক বাংলা গানের প্রবাদ পুরুষ হেমন্ত মুখোপাধ্যায়

‘থ্রিডি’ গানটি আর অ্যান্ড বি ও পপ ঘরানায় বানানো হয়েছে। প্রথম একক গান 'সেভেন' বেশ সাফল্য পেয়েছে। আর এর রেশ কাটতে না কাটতে মাত্র দুই মাস পর নতুন গান নিয়ে আসছেন জাংকুক৷

নিউ ইয়র্কে ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’-এ অংশ নেন জাংকুক। সেখানে নিজের পারফর্মেন্স শেষে নতুন গানের ঘোষণা দেন।

এসি/ আই.কে.জে


বিটিএস জাংকুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250