শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে?

বাগদাদে বিজ্ঞাপনী পর্দায় অশ্লীল দৃশ্য

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

বাগদাদে সড়কের পাশে বিদ্যুচ্চালিত একটি বিজ্ঞাপনী পর্দা। ফাইল ছবি

সড়কের পাশে একটি বড় ডিজিটাল পর্দায়  বিজ্ঞাপন প্রচার হচ্ছিল। হঠাৎ করেই সেই পর্দায় ভেসে উঠে  একটি পর্নো চলচ্চিত্রের দৃশ্য। ইরাকের রাজধানী বাগদাদে এমনই একটি ঘটনা ঘটেছে। 

ইরাকের কর্মকর্তারা বলছেন, এক হ্যাকার এমন কাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনার পর গতকাল রবিবার (২০ আগস্ট) বাগদাদের বিজ্ঞাপন প্রচারের জন্য নির্মিত সব বিদ্যুচ্চালিত পর্দা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ বলেছে, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তি একজন টেকনিশিয়ান। সড়কের পাশে বিদ্যুচ্চালিত বিজ্ঞাপনী পর্দাগুলো পরিচালনার দায়িত্বে থাকা একটি কোম্পানির সঙ্গে ওই টেকনিশিয়ানের আর্থিক বিষয়ে বিরোধ ছিল। ওই কোম্পানির ওপর প্রতিশেধো নিতে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছেন ওই সন্দেহভাজন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র এএফপিকে বলেছে, গত শনিবার ওই হ্যাকার কয়েক মিনিট ধরে পর্দায় একটি পর্নো চলচ্চিত্র চালিয়েছে। পরে এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

তিনি আরো বলেছেন, পর্দায় এসব অনৈতিক দৃশ্য ভেসে ওঠার পর কর্তৃপক্ষ দ্রুত বাগদাদে সব বিজ্ঞাপনী পর্দা বন্ধ করে দিয়েছে। নিরাপত্তার বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

বাগদাদে সড়কের পাশে থাকা বিদ্যুচ্চালিত পর্দাগুলোতে সাধারণত পণ্য কিংবা রাজনীতিবিদদের বিজ্ঞাপন প্রচার হয়ে থাকে। রবিবার সকালে এ পর্দাগুলো বন্ধ করে দেওয়া হয়।

এম.এস.এইচ/

ইরাক বাগদাদ অশ্লীল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250