মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

বাংলাদেশের বিপক্ষে সূচি ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের পরে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ নিউজিল্যান্ডময়। ঘরের মাঠে সেপ্টেম্বরে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে দুই দল মুখোমুখি হবে। এরপর নভেম্বরের শেষে দুই ম্যাচের টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে কিউইরা। 

ওই সিরিজ শেষে নিউজিল্যান্ড ঘরের মাঠে ২০২৩-২৪ মৌসুম শুরু করবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে। বিশ্বকাপের পর ঘরের মাঠে টেস্ট খেলার পরই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেখানে তিন ম্যাচের ওয়ানডে খেলবে। এরপর আছে টি-২০ সিরিজও। 


ছবি: সংগৃহীত

মঙ্গলবার প্রাথমিক সূচির বিষয়টিও নিশ্চিত করেছে কিউই ক্রিকেট বোর্ড। ১৭ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে কিউইরা গ্রীষ্ম শুরু করবে। বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজের পর জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে আছে সাদা বলের সিরিজ। ২০১৬ সালের পর প্রথমবার নিউজিল্যান্ডে টেস্ট খেলতে আসবে অস্ট্রেলিয়া।

বিষয়টি নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য গ্রীষ্মটা অনেক উচ্ছ্বাসের হতে যাচ্ছে। মাঠে এসে এবং টিভিতে ভক্তরা দুর্দান্ত কিছু সিরিজ দেখার সুযোগ পাবে। ভেন্যু অনুযায়ী, আমরা কিছু ডে-নাইট ম্যাচও আয়োজন করবো।’  

আরো পড়ুন:ইউরোতে খেলতে চান, জানালেন রোনালদো

আগস্ট-সেপ্টেম্বরে হাইব্রিড মডেলে এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ। প্রাথমিক সূচি অনুযায়ী, ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ। ওই টুর্নামেন্ট শেষ করেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সিলেটে ওয়ানডে সিরিজ শুরু হতে পারে ২১ সেপ্টেম্বর।

এম/


ক্রিকেট নিউজিল্যান্ড বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250