বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামল বাংলাদেশ। পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে টাইগাররা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এই ম্যাচে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

সেমি-ফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটা বাংলাদেশের জঙয় বেশ গুরুত্বপূর্ণ। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয় না পেলেও ঠিক রাখতে হবে রান রেট।

টস হেরে নাজমুল হোসেন শান্ত বলেন, 'আমরা ব্যাট করতে চেয়েছিলাম। সাকিব আল হাসানের পরিবর্তে নাসুম ফিরেছে একাদশে। সত্যি কথা বলতে, আমরা এই ম্যাচ জিততে চাই। আমরা এটা করে দেখাতে চাই।'

আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করলেও এই ম্যাচে বাদ পড়েছেন পেসার তানজিম হাসান সাকিব। বাংলাদেশ আজ নামছে দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে। সঙ্গে আছেন তিন স্পিনার মেহেদী মিরাজ, শেখ মেহেদী ও নাসুম আহমেদ। অজি একাদশে রাখা হয়নি আগের ম্যাচে ইতিহাস গড়া গ্লেন ম্যাক্সওয়েলকে।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ:

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজলউড।

ওআ/

ক্রিকেট বাংলাদেশ বিশ্বকাপ অস্ট্রেলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250