সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো

ফেনীতে জাল ভোট, নারীসহ আটক ১৩

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফেনী-৩ আসনের নির্বাচনী এলাকা সোনাগাজী উপজেলায় লাঙ্গল প্রতীকের প্রার্থী লেফট্যান্টেট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে জাল ভোট দিতে গিয়ে ১৩ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ই জানুয়ারি) দুপুরে উপজেলার পৃথক তিনটি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়েছে। 

পুলিশ জানায়, জাল ভোট দেওয়ার অভিযোগে উপজেলার উত্তর চর মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ জন, সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজনসহ মোট ১৩ জনকে আটক করা হয়েছে।

আরো পড়ুন: বিচ্ছিন্ন ঘটনা তাৎক্ষণিকভাবে সামাল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: ডিবিপ্রধান

উত্তর চর মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক এহসানুল হক বলেন, জাল ভোট দেওয়ার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন নারী ও ছয়জন পুরুষ রয়েছে।

সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তূর্য সাহা বলেন, দুপুর ১২টার দিকে কেন্দ্রের ভেতর ২০-৩০ জন ছেলে এসে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। তারা লাঙ্গল প্রতীকে জোরপূর্বক সিল দিয়ে বাক্সে ফেলে। দায়িত্বরত ম্যাজিস্ট্রেট খবর পেয়ে কেন্দ্রে পৌঁছালে তারা পালিয়ে যায়। এ সময় একজনকে আটক করে পুলিশ।

এইচআ/ ওআ

নারী জাতীয় সংসদ নির্বাচন আটক ফেনী-৩ জাল ভোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250