সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

ফুলদানিতে দীর্ঘ দিন ফুল সতেজ রাখবেন কীভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

অনেকেই ফুল দিয়ে ঘর সাজাতে ভালবাসেন। ঘরের জানালার পাশে কিংবা টেবিলের উপর ফুলদানিতে তাজা ফুল রাখলে ঘরের সৌন্দর্য অনেকটা বেড়ে যায়। আবার ফুলের গন্ধে সারা বাড়ি সুগন্ধে ভরেও ওঠে। এতে ঘরের পরিবেশ বদলানোর পাশাপাশি মনও ভালো থাকে।

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টাটকা ফুল কিনে আনার দুই দিনের মধ্যেই শুকিয়ে যায়। ফুল তাজা রাখতে সহজ কিছু টিপস অনুসরণ করতে পারেন। যেমন-

১. ফুলদানি যেন পরিষ্কার থাকে। ফুলদানির ভিতরে সাবান থাকলে ফুলগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তাই সে দিকে অবশ্যই নজর দিন।

২. কখনই ফুলের কাণ্ড বেশি ছোটো করে কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। তা হলে ফুল দীর্ঘ দিন তাজা থাকবে।

৩. ফুলের মধ্যে মাঝেমাঝে একটু পানি স্প্রে করে নিন। এতে ফুলগুলো তরতাজা থাকবে।

৪. ফুলদানির পানির মধ্য়ে অল্প করে লবণ দিন।  এতে অনেক দিন ফুল ভালো থাকবে।

৫. ফুলের কাণ্ডের যে অংশটা ফুলদানির পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে। তা হলে ফুল তাড়াতাড়ি পচে যাবে। তাই সে দিকে অবশ্যই নজর দিন।

আরো পড়ুন:  গরমে নিমন্ত্রণ রক্ষায় আরামদায়ক ফ্যাশন

৬. ফুল দীর্ঘদিন তাজা রাখতে, দুই চামচ অ্যাপেল সিডার ভিনেগার, দুই চামচ চিনি এবং আধা চা চামচ ব্লিচ একসঙ্গে মিশিয়ে ফুলদানিতে ঢেলে দিন। তারপর ফুলদানিতে ফুলগুলি রাখুন। এতে অনেক দিন পর্যন্ত ফুল তাজা থাকবে।

৭. অন্তত দু'দিন পর পর ফুলদানির পানি পাল্টে ফেলুন। তা না হলে ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে।

৮. ফুলের কুঁড়ি দেখে কিনুন। একেবারে ফোটা ফুল ফুলদানিতে রাখলে এমনিতেই তা বেশি দিন তাজা থাকবে না।

এম/


 

ফুলদানি ফুল সতেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250