বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ফিফা বর্ষসেরার তালিকায় মনোনয়ন পেলেন যারা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) বর্ষসেরা ফুটবলার হিসেবে প্রাথমিকভাবে মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। ‘ফিফা দ্য বেস্ট’ নামে বর্ষসেরার এই পুরস্কার দেওয়া হয় সেরা ফুটবলারকে। বর্ষসেরা পুরুষ ফুটবলার হওয়ার দৌড়ে রয়েছেন লিওনেল মেসি, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপেসহ মোট ১২ জন ফুটবলার।

ব্যালন ডি’অরের তালিকায় নাম ছিল না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। এবার ফিফা দ্য বেস্টের প্রাথমিক তালিকায়ও নাম উঠলো না বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের।

শুধু তাই নয়, ১২ জনের সংক্ষিপ্ত এই তালিকায় নাম নেই ব্রাজিলের কোনো ফুটবলারেরও। এমনকি রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোরও জায়গা হয়নি মনোনীতদের তালিকায়।

গত বছরের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরমেন্সের ভিত্তিতে দেওয়া হবে ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কার। আগামী ৬ অক্টোবর বিজয়ীর হাতে উঠবে ‘দ্য বেস্ট’ এর পুরস্কারটি। বর্ষসেরা পুরুষ ফুটবলার মনোনয়ন পাওয়া ১২ জনের মধ্যে ৬ জনই ট্রেবলজয়ী ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন।

ফিফা দ্য বেস্টের প্রাথমিকভাবে মনোনীতদের তালিকা: হুলিয়ান আলভারেজ, মার্সেলো ব্রজোভিচ, কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোগান, আর্লিং হালান্ড, রদ্রি, খোভিচা কোয়ারাৎসখেলিয়া, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, ভিক্টর ওসিমেন, ডেকলান রাইস, বের্নার্দো সিলভা।

আর.এইচ/ আই.কে.জে/

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250